ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের যুবক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন মাদারীপুরের যুবক জীবন ঢালী (২২)। কিন্তু তার সেই স্বপ্ন নিষ্ঠুর পরিণতিতে শেষ হয়েছে। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন ঢালী তার পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় ছয় মাস আগে বাড়ি ছেড়েছিলেন। মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে তিনি লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার অবৈধ পথ বেছে নেন। লিবিয়ায় বেশ কিছুদিন একটি ‘গেম ঘরে’ থাকার পর গত ৮ সেপ্টেম্বর মাফিয়াদের গুলিতে তার করুণ মৃত্যু হয়।

জীবনের সফরসঙ্গীরা ফোন করে তার পরিবারকে মৃত্যুর খবর জানালে বাবা-মা শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন। এ ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে। এলাকাবাসী দালালদের খপ্পরে পড়ে এমন মৃত্যু রোধে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়ার এবং নিহত পরিবারকে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আমাদের কৌশলগত ভবিষ্যৎ

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের যুবক

আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫