চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যার মধ্যে প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সী সাদিয়া সোলতানা রিজার। বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় প্রায় পাঁচ কিলোমিটার পথ কোমরপানি ও সাঁতরে পাড়ি দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান তার বাবা। সন্তান জন্ম দিলেও পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে না-ফেরার দেশে চলে গেছেন এই কিশোরী মা।
গুনাগরী ইউনিয়নের বক্সির হামিদের বাড়িতে এখন শোকের মাতম। মেধাবী শিক্ষার্থী সাদিয়া বড় হয়ে বিচারক হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু বন্যার তাণ্ডব সেই স্বপ্ন ও জীবন কেড়ে নিয়েছে। রেখে যাওয়া নবজাতক এখন আত্মীয়দের আশ্রয়ে। একদিকে বন্যার ধ্বংসযজ্ঞ, অন্যদিকে প্রিয়জনকে হারানোর শোকে দিশেহারা পুরো পরিবার।
রিপোর্টারের নাম 






















