ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিতের দাবি

দেশজুড়ে চলমান ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবনের কথা বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এক পর্যালোচনা সভায় এ দাবি জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

সংগঠনটির পক্ষ থেকে শিক্ষা প্রশাসনের তীব্র সমালোচনা করে বলা হয়, সাম্প্রতিক সময়ে পরীক্ষা কেন্দ্রিক সমন্বয়হীনতা ও হঠকারী সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের দাবিও তুলেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিতের দাবি

আপডেট সময় : ০৫:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬