ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লৌহজংয়ে পদ্মা রক্ষা বাঁধে ধস: আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর প্রবল স্রোতে স্থায়ী নদীতীর রক্ষা বাঁধের একটি অংশে ধস দেখা দিয়েছে। এতে নতুন করে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর পাড়ে বসবাসকারী শত শত পরিবার। দীর্ঘ প্রতীক্ষার পর নির্মিত এই বাঁধের স্থায়িত্ব নিয়ে এখন স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় নির্মিত বাঁধের সিসি ব্লকগুলো কোনো সতর্কতা ছাড়াই নদীতে বিলীন হতে শুরু করেছে। গাঁওদিয়া এলাকায় এই ধসের ফলে স্থানীয় বাসিন্দারা তাদের বসতভিটা হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্প শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই বাঁধের এই বেহাল দশা নির্মাণকাজের গুণগত মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতের পাশাপাশি প্রকল্পের নির্মাণকাজের মান ও ব্যবহৃত উপকরণের স্বচ্ছতা যাচাইয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

লৌহজংয়ে পদ্মা রক্ষা বাঁধে ধস: আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর

আপডেট সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬