ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সোনাগাজীর ডাঙ্গী খাল এখন ময়লার ভাগাড়: ভোগান্তিতে স্থানীয়রা

ফেনীর সোনাগাজী উপজেলার গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন পথ ডাঙ্গী খালটি বর্তমানে পৌরসভার বর্জ্য ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিয়মিতভাবে এই খালে ময়লা-আবর্জনা ফেলছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে খালের তলদেশ ভরাট হয়ে পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, পৌরসভার নিজস্ব বর্জ্য অপসারণের কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় সাময়িকভাবে এ সমস্যা তৈরি হয়েছে। তবে বিকল্প জায়গা খোঁজার পাশাপাশি খালে ময়লা ফেলার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

সোনাগাজীর ডাঙ্গী খাল এখন ময়লার ভাগাড়: ভোগান্তিতে স্থানীয়রা

আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬