সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাসের কারাদণ্ড এবং চূড়ান্ত পর্যায়ে নিজ দেশে ফেরত পাঠানোর কঠোর শাস্তির বিধান কার্যকর করা হচ্ছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম ও আবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের তথ্য প্রদানের জন্য হটলাইন চালু করা হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা ও শ্রমবাজারের শৃঙ্খলা রক্ষায় সৌদি সরকার বর্তমানে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।
রিপোর্টারের নাম 

























