ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ, স্থবির জনজীবন

এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে টাউন হল মোড় এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া অমানবিক। এছাড়া শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ, স্থবির জনজীবন

আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬