দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন, যাদের মধ্যে ঢাকায় ৪ জন এবং সিলেটে ২ জন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে। এছাড়া একই সময়ে ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৪৪ জনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























