ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ভূমিকা রাখা শিক্ষকদের তালিকা ভিসিকে দিলেন রাকসু জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের একটি প্রাথমিক তালিকা উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের কাছে জমা দিয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। তালিকাভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত তথ্য-প্রমাণাদি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাকসু নেতৃবৃন্দ জানান, জুলাইয়ের চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে বিগত সময়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উপাচার্যের কাছে তারা ১৬ জুলাইকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে পালনসহ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ভূমিকা রাখা শিক্ষকদের তালিকা ভিসিকে দিলেন রাকসু জিএস

আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬