ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়: প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের বৈঠক

পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। এই সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিডি ক্লিনের দীর্ঘদিনের পরিবেশবান্ধব কার্যক্রম এবং জনসচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি সংগঠনটিকে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আলোচনায় বিডি ক্লিনের প্রতিনিধিরা ঢাকাসহ সারা দেশকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করা বিডি ক্লিন বর্তমানে ৫৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নিয়ে দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় সক্রিয় রয়েছে। গত এক দশকে সংগঠনটি ১৮টি খাল, ৭টি নদী ও ৭৬টি উদ্যান পরিচ্ছন্ন করার পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়: প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের বৈঠক

আপডেট সময় : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬