নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকার একটি বাড়িতে পাইপলাইন বসানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামের একজনের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বাড়ির মালিকের সঙ্গে ১৭ হাজার টাকার চুক্তিতে অবৈধ সংযোগের কাজ চলছিল। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















