ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নরসিংদীতে বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে বিচ্ছিন্ন করলেন বিএনপি নেতা

নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় জুটমিলের সামনে থেকে সাখাওয়াতকে তুলে নিয়ে ওই নেতার বাড়িতে আটকে রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, ড্রেজার বসানোর জেরে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা মহিউদ্দিন নিজেই তার গলা চেপে ধরেন এবং এক পর্যায়ে তার কানে কামড় দিয়ে মারাত্মক জখম করেন। রক্তাক্ত অবস্থায় সাখাওয়াতকে এলাকা ছাড়ার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তার কানে চারটি সেলাই দিতে হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

নরসিংদীতে বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে বিচ্ছিন্ন করলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬