ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

ময়মনসিংহের তারাকান্দায় সাদ সরকার (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ৯ জুলাই দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সাদ চালদপুর গ্রামের ফারুক সরকারের ছেলে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পাওয়ায় পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

ঘটনার পরপরই তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে সাদের সন্ধান পেলে দ্রুত সংশ্লিষ্টদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

আপডেট সময় : ০৬:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬