ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সংস্কারের দাবিতে বন্দরে সড়ক অবরোধ, ভোগান্তিতে জনজীবন

নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ-কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশা চালকসহ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মদনপুর-মদনগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

আন্দোলনকারীদের অভিযোগ, সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ থাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। চরম ঝুঁকির মধ্যে চলাচল করতে গিয়ে মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি দ্রুত সংস্কার কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তিনি জানান, বিষয়টি সংসদ সদস্যকে জানানো হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

সংস্কারের দাবিতে বন্দরে সড়ক অবরোধ, ভোগান্তিতে জনজীবন

আপডেট সময় : ০৬:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬