ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা একটি সড়ক উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। কুতুবা ইউনিয়নের বাবলু মাঝির দোকান থেকে মানিক হাওলাদারের দোকান পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির একাংশ সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ায় নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গত ১০ জুন সড়কটির সংস্কারকাজ শেষ হয়েছিল, কিন্তু স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় এলাকাবাসী একে চরম দুর্নীতি হিসেবে দেখছেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবই এই বিপর্যয়ের মূল কারণ। সড়কটি অত্র এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম হওয়ায় প্রতিদিন শত শত শিক্ষার্থী ও ব্যবসায়ীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে উপজেলা সড়ক প্রকৌশলী মাঈদুল ইসলাম জানান, নকশা ও কারিগরি বিশ্লেষণের ওপর ভিত্তি করেই নির্মাণ কাজ হওয়ার কথা। তবে এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সড়কটি টেকসইভাবে পুনঃসংস্কারের জোর দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















