ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনের প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মাঝে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ভাইরাল হয়। এই আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা গড়ে তুলেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম। ‘উই আর নট ইনসালটেড, উই আর অ্যাওয়েকেনড’ স্লোগান নিয়ে ফেসবুক পেজটি খোলার কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো শিক্ষার্থী এতে যুক্ত হয়েছেন।

প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের অংশ হিসেবেই তারা ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করার মাধ্যমে তাদের ক্ষোভ ও প্রতিবাদের ভাষা তুলে ধরছেন। শিক্ষার্থীদের দাবি, তাদের অধিকার আদায়ে তারা যেকোনো অপমানের জবাব সৃজনশীল ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনের প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬