ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে। এ ঘটনায় দুলাল হোসেন ও কলিম উদ্দিন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বিজিবির একটি বিশেষ দল রাধাকৃষ্ণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ মোট প্রায় ৯ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

আপডেট সময় : ০৬:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬