ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

কুয়ালালামপুরে জমে উঠল বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (বিবিএফএম) ২০২৫। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী এই উৎসব পরিণত হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, কূটনীতিক ও ব্যবসায়িক নেতাদের মিলনমেলায়;যেখানে সংস্কৃতি, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস মিলেমিশে এক অন্যরকম আবহ তৈরি হয়।

এদিন সকাল ১০টায় শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে ফেস্টিভ্যালের সূচনা হয়। বিজয়ীদের হাতে বই কেনার অর্থ তুলে দেয় বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া। শিশুদের আঁকা ছবিতে প্রতিফলিত হয়েছিল স্বপ্নের বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া পিচিং প্রতিযোগিতা ছিল দিনের প্রধান আকর্ষণ। প্রথম স্থান অধিকার করে গ্রিন ব্রিকসাস্টেইনেবল বিল্ডিং ম্যাটেরিয়াল প্রকল্প (রাশনি উম্মায়া সারা), দ্বিতীয় স্থান পায় এআই ইন এগ্রিকালচার (সামিন সারওয়াত, হুজাইফা সাওমান, তানভীর আহমাদ) এবং তৃতীয় স্থান অর্জন করে জান্ত্রিকবিল্ডিং (সুমাইয়া আক্তার)। শিক্ষার্থীদের প্রস্তাবনা তুলে ধরে টেকসই প্রযুক্তি, কৃষি উদ্ভাবন ও স্মার্ট ব্যবসার সম্ভাবনা।

দিনব্যাপী উদ্যোক্তাদের এক্সক্লুসিভ নেটওয়ার্কিং সেশন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন দিগন্ত দেয়। একইসঙ্গে প্রবাসী শিল্পীদের সংগীত, নৃত্য, আবৃত্তি ও ফ্যাশন শো মঞ্চে প্রাণ সঞ্চার করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রিন্সেস অব জহুর তুঙ্কু হাজাহ মারিয়াম জাহারা। বিকেলে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন হয় গ্রন্থ “বাংলাদেশ: ল্যান্ড অব স্টোরিস”, যা দুই জাতির বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠে।

প্রিন্সেস অব জহুর বলেন, এই ফেস্টিভ্যাল কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বের অনন্য উদযাপন। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা আধুনিক মালয়েশিয়ার অজ্ঞাতনামা নায়ক।

বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, এই উৎসব দুই দেশের ব্যবসায়িক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়-অ্যাকাডেমিক এক্সেলেন্স: জায়নাহ জানান হক, ফাতিমা মাহবুব, আহনাফ রহমান; ব্র্যান্ড লিডারশিপ: মৈত্রী গ্রুপ; বেস্ট অথেনটিক ফুড ব্র্যান্ড: স্টার কাবাব মালয়েশিয়া; কর্পোরেট ইমপ্যাক্ট: রিমঝিম গ্রুপ; গ্রিন বিজনেস: ইনডেক্স গ্রুপ; সিএসআর পুরস্কার: ভাইয়া হোটেলস; ফ্রেন্ডস অব বাংলাদেশ: মি. ডি. আই. ওয়াই।

সন্ধ্যায় জমে ওঠে প্রতীক্ষিত বাংলাদেশ নাইট। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান মঞ্চ মাতান, আর প্রবাসীরা গলা মেলান প্রিয় গানে।

বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল (বিবিএফএম ২০২৫) প্রমাণ করেছে-বাংলাদেশ শুধু রেমিট্যান্সের দেশ নয়; এটি উদ্ভাবন, সংস্কৃতি, ব্যবসা ও আত্মবিশ্বাসের দেশ। প্রবাসে বাংলাদেশের গল্প প্রতিবারই নতুন আলোয় উজ্জ্বল হয়ে ওঠে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

কুয়ালালামপুরে জমে উঠল বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল

আপডেট সময় : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫