বাংলাদেশের আগামী নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে প্রবাসীদের কাছে দলের কার্যক্রম তুলে ধরতে অস্ট্রেলিয়া বিএনপি ভিক্টোরিয়া রাজ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার (২৮ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ায় বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী কমিটিটি অনুমোদন দেন। নবঘোষিত কমিটির আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আরিফ খান, সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক মালিক বিপুল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই আহ্বায়ক কমিটি ভিক্টোরিয়া রাজ্যে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিএনপির আদর্শ ও কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকৌশলী ড. মো. কবির হোসেন পাটোয়ারীর নেতৃত্বে ৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. এ.কে.এম. জাহাঙ্গীর, আব্দুল জলিল, খন্দকার হক (মিলন), ডা. জিয়া আহমেদ, বদিউর রহমান এবং মোহাম্মদ আনিসুর রহমান।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর শরীফ শিহান, মুহাম্মদ শরীফ মাহমুদ, তালাল খান পল, মোহাম্মদ ওমর ফারুক, মাসুম খান ও দেওয়ান মামুন। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে ড. শাহাবুদ্দিন আহমেদ, বদিউজ্জামান শিপন, রাশিদুল আমিন, সামিউল মাশুক এন্টোনি, রহমত উল ইসলাম, আব্দুল রব, কৃষিবিদ ড. মো. তোহিদুল ইসলাম, ডাঃ মো. আব্দুল্লাহ আল মাশরাফি, ম্যাথিউ ডি রোজারিও সহ মোট ৪৩ জনকে নির্বাচিত করে আহ্বায়ক কমিটি করা হয়েছে।
ভিক্টোরিয়া বিএনপির এই নবগঠিত আহ্বায়ক কমিটি প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং নতুন ভোটারদের কাছে দলের আদর্শ পৌঁছে দিতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। একইসাথে প্রবাসী ভোটারদের আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিতে উদ্বুদ্ধ করতে এই কমিটি কাজ করবে।
রিপোর্টারের নাম 

























