ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি হারুন সরদার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’-তে প্রথম পুরস্কার জিতেছেন বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নূর নবী সরদার। দুই কোটি দিরহামের (বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি ২৯ লাখ) গ্র্যান্ড পুরস্কার জিতে তিনি হয়ে উঠেছেন নতুন কোটিপতি।

আমিরাতের ইংরেজি দৈনিক ‘খালিজ টাইমস’-এর প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (০৩ অক্টোবর) অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের ড্র-তে ০৩৫৩৫০ নম্বর টিকিটটি জিতে নেন শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী বাংলাদেশি ট্যাক্সিচালক হারুন সরদার। গত ১৪ সেপ্টেম্বর তিনি টিকিটটি ক্রয় করেন।

লাইভ ড্র চলাকালীন অনুষ্ঠানের সঞ্চালক রিচার্ড ও বুশরা যখন ‘গোল্ডেন ফোনে’ এই সুখবরটি হারুনকে জানান, তখন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে কেবল বলেন, ‘ওকে, ওকে।’ হারুন জানিয়েছেন, তিনি ১০ জনের সঙ্গে মিলে টিকিটটি কিনেছিলেন এবং পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ করে নেবেন।

২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন হারুন সরদার। গত ১৫ বছর ধরে আবুধাবিকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন তিনি। পরিবার দেশে থাকলেও প্রতি মাসে নিয়মিত বিগ টিকিট কিনতেন ভাগ্য বদলের আশায়। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার।

অন্যান্য বিজয়ী

বিগ টিকিটের সেপ্টেম্বর ড্র-তে আরও চারজন অংশগ্রহণকারী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। তারা হলেন- ভারতের শিহাব উমাইর, দুবাই প্রবাসী সিদ্দিক পাম্বলাথ, আবুধাবি প্রবাসী বাংলাদেশি আলি হোসেন আলি এবং পাকিস্তানের আদেল মোহাম্মদ।

‘স্পিন দ্য হুইল’ প্রতিযোগিতা

এই প্রতিযোগিতায় কাতার প্রবাসী রিয়াসের মনোনীত প্রতিনিধি আশিক মোত্তম জিতে নেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। ভারতের কেরালা রাজ্যের নারী প্রবাসী সুসান রবার্ট জিতেছেন ১ লাখ ১০ হাজার দিরহাম, আবুধাবির আলিমউদ্দিন সোনজা পেয়েছেন ৮৫ হাজার দিরহাম, আর আল-আইনে থাকা বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদও পুরস্কার জিতেছেন।

বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র-তে বিজয়ী বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নূর নবী সরদার ও মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী। ছবি: সংগৃহীত

এছাড়া, শারজাহ প্রবাসী আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী একই ড্র-তে ০২২১১৮ নম্বর টিকিটে একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্র-তে ২ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড পুরস্কার ঘোষণা করা হবে। পাশাপাশি অক্টোবর মাসজুড়ে প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণবার।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি শান্তি আলোচনার প্রস্তাব

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি হারুন সরদার

আপডেট সময় : ০৩:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫