ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এবার স্ত্রীর ভাগ্যে বাজিমাত প্রবাসী বাংলাদেশির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে আলোচিত বিগ টিকিটের সাপ্তাহিক লটারির টিকিট জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। তিনি দেশটির আল-আইনে রেস্তোরাঁর ব্যবসা করেন। এ বাংলাদেশি দুই বছর ধরে টিকিট কিনছিলেন। তবে একবারও জেতেননি। এবার স্ত্রী ফারহানা আক্তারের নামে টিকিট কেনেন তিনি। আর এই টিকিটেই বাজিমাত করেছেন ৪৩ বছর বয়সী এ প্রবাসী। খবর গালফ নিউজের।

তিনি ১৬ বছর ধরে আমিরাতে থাকছেন। এ রেস্তোরাঁ ব্যবসায়ী আল আইনকে নিজের বাড়ি হিসেবে অভিহিত করেছেন।ফারহানা আক্তারের নামে কেনা ০৩২১০৮ নম্বরের টিকিটটি ৫০ হাজার দিরহাম সমমানের পুরস্কার জিতেছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকার সমান।

বিগ টিকিট লটারি শোয়ের হোস্ট রিচার্ড যখন লটারি জয়ের কথা জানাতে ফারহানাকে ফোন করেন তখন ফোনটি ধরেন তার স্বামী। তিনি জানান, আসলে স্ত্রীর নামে এ টিকিটটি তিনি কিনেছেন। এ বাংলাদেশি হোস্ট রিচার্ডকে বলেন, ‘আমি তার স্বামী। এবার আমি আমার স্ত্রীর নামে লটারির টিকিট কিনেছি। ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

এবার স্ত্রীর ভাগ্যে বাজিমাত প্রবাসী বাংলাদেশির

আপডেট সময় : ০৩:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫