ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মডেল সানাইয়ের সঙ্গে আপস করতে চায় স্বামী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মডেল সানাই মাহবুবের স্বামী আবু সালেহ মূসা সানাইয়ের সঙ্গেই সংসার করতে চান শুনে আদালত তাকে জামিন দেন। এর আগে তার বিরুদ্ধে সানাই শারীরিক-মানসিক নির্যাতন করে যৌতুক দাবির অভিযোগে এনে মামলা করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে এ জামিন পান তিনি। মূসার পক্ষে জামিন প্রার্থনা করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম। সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করেন।

শুনানিতে তিনি বলেন, সম্প্রতি এই মামলায় আসামির বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। আদালতের নির্দেশে আজকে আসামি আত্মসমর্পণ করেছেন। তারা একটা হলফনামা দিয়েছেন যে, তারা সংসার করতে চান। তারা বিষয়টি আপস করবেন। যে কোনো শর্তে আসামির জামিন প্রার্থনা করছি।

অপর দিকে সানাইয়ের আইনজীবী বলেন, যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন। সেই টাকার কী হবে? টাকা পয়সা নিয়েছেন, আবার যৌতুক চাচ্ছেন। তাছাড়া তিনি অপরাধ তো করেছেন।

এসময় আসামি পক্ষের আইনজীবী খোরশেদ আলম বলেন, এটা ট্রায়ালের বিষয়। ট্রায়ালে সব প্রমাণ হবে।

বিজ্ঞাপন
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন, এই মামলাটি আপোসযোগ্য। আসামি সংসার করতে চান। তাকে সুযোগ দিতে হবে। আপসের শর্তে আদালত তার জামিনের আদেশ দেন।

মামলায় এজাহারে সানাই বলেন, ২০২২ সালের ২৭ মে আমাদের বিয়ে হয়। বিয়ের সময়ে আমার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবেন জানিয়ে আবু সালেহ মূসা টাকা চান। সে সময় আমার কাছে থাকা ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেই। কিন্তু সেই টাকা সালেহ মূসা খরচ করে ফেলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

মডেল সানাইয়ের সঙ্গে আপস করতে চায় স্বামী

আপডেট সময় : ০২:৪১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫