ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পথশিশু ও কর্মজীবী শিশুদের বাল্যবিবাহ প্রতিরোধে আহ্ছানিয়া মিশনের বিশেষ সভা

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে কর্মজীবী ও পথশিশুদের বাল্যবিবাহ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথশিশুদের অধিকার রক্ষা ও তাদের সুরক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, রাস্তায় বসবাসকারী শিশুরা বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও শোষণের চরম ঝুঁকিতে থাকে, যা তাদের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে।

সভায় বক্তারা জানান, ইউনিসেফের তথ্যমতে বাংলাদেশে প্রায় ৫০ শতাংশ মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়, যা তাদের শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। বিশেষ করে ঢাকা শহরের শ্রমজীবী শিশুদের মধ্যে এই প্রবণতা আশঙ্কাজনক। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান তার বক্তব্যে বলেন, সরকার যদি এনজিও ও বিভিন্ন সংস্থার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করে, তবে এই সামাজিক ব্যাধি নির্মূল করা সহজ হবে।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ প্রতিরোধে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নাহিদ রহমান

পথশিশু ও কর্মজীবী শিশুদের বাল্যবিবাহ প্রতিরোধে আহ্ছানিয়া মিশনের বিশেষ সভা

আপডেট সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬