ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

নরসিংদীর রায়পুরায় ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন দুপুরে স্কুল ছুটি শেষে তানঝুমা বাড়ি ফেরে। এ সময় বাড়ির পাশে থাকা চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ল মাদরাসা, প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী

নরসিংদীর রায়পুরায় ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬