ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

জনস্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে পিএসটিসির ৫০ বছরের অবদান অনস্বীকার্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রায় পাঁচ দশক ধরে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার ঢাকার পিএসটিসি ভবনে প্রতিষ্ঠানের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্‌বুব।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পিএসটিসির এ বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী এবং এটি মানুষের জীবনমান উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারকে ধারণ করে। তিনি জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে পিএসটিসির দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথি ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, ৪৮ বছরের পথচলা পিএসটিসি-এর দীর্ঘ অভিজ্ঞতা, আস্থা ও মানুষের কল্যাণে নিরবচ্ছিন্ন সেবার প্রতীক। তিনি ভবিষ্যতেও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নারী, শিশু, তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ বলেন, আগামী দিনগুলোতে আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সেবা দিয়ে পঞ্চাশের মাইলফলকে পৌঁছাতে চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে মিসরকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

জনস্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে পিএসটিসির ৫০ বছরের অবদান অনস্বীকার্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬