ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দুর্নীতির মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 
 
এর আগে সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর বেলা ২টা ৩৫ মিনিটে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।

এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে

আপডেট সময় : ০২:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫