ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বিজয় দিবসে ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় একাত্তরের কালজয়ী সব গান শুনতে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

১৬ ডিসেম্বর মহান বিজয়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। পেয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা। 

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

বিজয় দিবসে ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

আপডেট সময় : ১০:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫