ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণে শৈথিল্য হলে ব্যবস্থা নেবে মাউশি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি, বেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বার্ষিক, নির্বাচনী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, এই পরীক্ষাগুলো গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মধ্যে সোমবার (১ ডিসেম্বর) মাউশির পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক নির্দেশনায় এই ঘোষণা দেওয়া হয়।

পরীক্ষার সময়সূচি

নির্দেশনায় পরীক্ষার নির্ধারিত সময়সূচি পুনর্ব্যক্ত করা হয়েছে:

  • বার্ষিক পরীক্ষা: ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত।
  • নির্বাচনী পরীক্ষা: ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত।
  • জুনিয়র বৃত্তি পরীক্ষা: ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মাউশি সংশ্লিষ্ট সকলকে উক্ত সকল পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে। এই নির্দেশনা সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ ও সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতার আহ্বান আবদুস সালামের

বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণে শৈথিল্য হলে ব্যবস্থা নেবে মাউশি

আপডেট সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫