মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

মৌলভীবাজারে অতিরিক্ত মদ্যপানে চা শ্রমিক যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে অতিরিক্ত মদপানে খোকন পাত্র (৫০) নামে এক চা শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার কমল পাত্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে খোকন পাত্র বাইরে থেকে মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনরা তাকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোকন পাত্র অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন অতিরিক্ত মদ্যপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান পরিবর্তন না আনলে চাপ অব্যাহত থাকবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

মৌলভীবাজারে অতিরিক্ত মদ্যপানে চা শ্রমিক যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬