মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১০ যাত্রী আহত

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যাচ্ছিল। একই লেনে চলাচলরত ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিএমএফ পরিবহনের বেশ কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষের পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় বিএমএফ পরিবহনের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের কারও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও দ্রুত দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: দেশ স্বাধীন করেছে বীরেরা, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় সরকার – গণপূর্তমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১০ যাত্রী আহত

আপডেট সময় : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬