মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সাঘাটা ছাত্রশিবির নেতা সালাউদ্দিনের শেষ বিদায়: অশ্রুসিক্ত সহকর্মী ও এলাকাবাসী

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবির নেতা মোহাম্মদ সালাউদ্দিনকে শেষ বিদায় জানিয়েছেন তার সহকর্মী, বন্ধু এবং এলাকার সাধারণ মানুষ। রোববার সকালে উপজেলার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় সালাউদ্দিনের স্মরণে অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মমতাজ উদ্দিন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, সালাউদ্দিনের বাবা শামসুল হুদা দুদু, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি ফাহিম মন্ডল এবং স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন চত্বরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলের কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও, এর কিছুক্ষণ পর শিবির নেতা সাইফুল্লাহ ও কর্মী মোহাম্মদ সালাউদ্দিন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুল, তার ছোট ভাই পলাশসহ ১০-১২ জন তাদের উপর হামলা চালায়। তারা সালাউদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তাদের অপর সহকর্মী সাইফুল্লাহ এগিয়ে এলে তাঁকেও একই ভাবে আক্রমণ করা হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৪৮ দিন চিকিৎসার পর তিনি মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: দেশ স্বাধীন করেছে বীরেরা, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় সরকার – গণপূর্তমন্ত্রী

সাঘাটা ছাত্রশিবির নেতা সালাউদ্দিনের শেষ বিদায়: অশ্রুসিক্ত সহকর্মী ও এলাকাবাসী

আপডেট সময় : ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬