যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও এক ক্রু সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের দক্ষিণ-পশ্চিমে থ্রি ক্রিকস রিজার্ভয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার শনিবার দুই ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং ভয়াবহ আগুনের কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে, দাবানলের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সড়কে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হলেও পরে তা পুনরায় শুরু হয়। এই দাবানলে এরই মধ্যে ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।
রিপোর্টারের নাম 






















