মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ইরান পরিবর্তন না আনলে চাপ অব্যাহত থাকবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়নে ইরান যদি দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে রাজি না হয়, তবে তাদের ওপর চাপ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ভ্যান্স বলেন, ওয়াশিংটন বর্তমানে খতিয়ে দেখছে যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে প্রস্তুত কি না। তিনি আরও বলেন, ‘আমরা ইরানের পারমাণবিক ও প্রচলিত সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছি। এখন আমরা দেখতে চাইছি, তেহরান দুই দেশের সম্পর্কোন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনতে প্রস্তুত কি না।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘আমরা তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি এবং তাদের প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস করেছি।’ তিনি উল্লেখ করেন, ‘ইরান যদি সম্পর্ক উন্নয়নে আগ্রহী না হয়, তবে ঠিক আছে। আমরা কেবল আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব চাপ প্রয়োগ করে যাব। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে যথাসম্ভব তেল ও গ্যাস উত্তোলন করব, যাতে মার্কিন নাগরিকেরা কম দামে গ্যাস ও জ্বালানি পেতে পারেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: দেশ স্বাধীন করেছে বীরেরা, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় সরকার – গণপূর্তমন্ত্রী

ইরান পরিবর্তন না আনলে চাপ অব্যাহত থাকবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

আপডেট সময় : ১১:৩৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬