যশোরের বাঘারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত নয়টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ জুবায়দা খাতুন (৩২) এবং তার ছয় বছর বয়সী ছেলে জিসান।
স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন প্রথমে লাশ দেখতে পান। তিনি জানান, শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল এবং তার মা জুবায়দার গলায় ওড়না পেঁচানো ছিল, যার দুই প্রান্ত তিনি নিজের হাতে ধরে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক পলাশ জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে না। ঘটনাটি সন্দেহজনক উল্লেখ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেছেন, তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























