মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সাভারের আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি

সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ইসমাইল হোসেন মোল্লাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার ভোরে তার বাসার প্রধান ফটকের সামনে বাজারের ব্যাগে এই ভয়াবহ বার্তাটি রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনাটি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি জব্দ করে। পরিবারের সদস্যরা জানান, ভোর পাঁচটার দিকে ইসমাইল হোসেন মোল্লা বাসার ফটকের সামনে ব্যাগটি দেখতে পান। ব্যাগের ভেতরে কাফনের কাপড়, একটি গুলি, আতর, সাবান, গোলাপজল এবং একটি চিঠি পাওয়া যায়।

চিঠিতে ইসমাইল হোসেন মোল্লাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাইজন সাথে নিয়া বেশি উড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষ বিদায়ের সব কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি- অদৃশ্য মুসাফির।’

হুমকির শিকার বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, ‘এতদিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি শত্রু আছে।’ তিনি জানান, কে বা কারা এই হুমকি দিয়েছে তা তিনি বুঝতে পারছেন না, তবে এই হুমকির ভয় তিনি পরোয়া করেন না। তিনি নিজেকে প্রেসিডেন্ট জিয়া ও খালেদা জিয়ার আদর্শের সৈনিক উল্লেখ করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধারের ঘটনাটি সিসিটিভি ক্যামেরা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন। আপাতত এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: দেশ স্বাধীন করেছে বীরেরা, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় সরকার – গণপূর্তমন্ত্রী

সাভারের আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি

আপডেট সময় : ১০:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬