মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, ১১ দলীয় ঐক্যকের বৈঠক আহ্বান

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে এবং ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেই প্রার্থী চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের একটি বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি এই বৈঠকে চূড়ান্ত করা হবে। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে আজ ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে, যেখানে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীর বিষয়ে বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে জামায়াত ছাড়াও ১১ দলীয় ঐক্যের শীর্ষ কয়েকজন নেতার নামও রয়েছে। তবে এক্ষেত্রে কোনো সংসদ সদস্যকে প্রার্থী না করার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে। ১১ দলীয় ঐক্যের বৈঠকেই জামায়াতের প্রস্তাবিত নাম নিয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়াও নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু গত ২৪ জুলাই পদত্যাগ করেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং ভোটগ্রহণের তারিখ ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: দেশ স্বাধীন করেছে বীরেরা, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় সরকার – গণপূর্তমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, ১১ দলীয় ঐক্যকের বৈঠক আহ্বান

আপডেট সময় : ১০:২৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬