মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত: তদন্তের দাবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে সীমান্তের ১৮৪৫ নম্বর ৬৩ এস পিলারের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ভোররাতে নিহত তারা মিয়াসহ চার-পাঁচজনের একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় পৌঁছালে ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে চলে যান।

বিজিবির তথ্যমতে, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় পূর্বেও মামলা রয়েছে। শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, বিএসএফ নিহত যুবকের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির আলোচনা অব্যাহত রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান পরিবর্তন না আনলে চাপ অব্যাহত থাকবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত: তদন্তের দাবি

আপডেট সময় : ১০:১৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬