মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে রিনা আক্তার (২৫) এবং আল আমিন নামে এক যুবক। আল আমিনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন এবং আল আমিন হ্যামস গার্মেন্টসে কর্মরত ছিলেন। ঘটনার দিন দুপুরের পর থেকে তাদের দুজনকে রেললাইনে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায় এবং তারা দীর্ঘ সময় ধরে সেখানে হাঁটাহাঁটি ও কথাবার্তা বলছিলেন বলে স্থানীয়দের ভাষ্য।

সন্ধ্যায় তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামিমা জাহান বলেন, রেললাইনে দুইজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

স্থানীয় বাসিন্দা আলেয়া বেগম জানান, দুপুরের পর থেকেই দুজনকে রেললাইনে দেখা গেছে এবং সন্ধ্যায় তাদের মৃত্যুর খবর জানতে পারেন। নিহত রিনার ভাই সুমন জানান, আগের স্বামীর সংসার ছেড়ে আসার পর রিনা আল আমিনকে বিয়ে করেছিলেন এবং এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগও কমে গিয়েছিল। তবে কী কারণে তারা রেললাইনে ছিলেন বা কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: দেশ স্বাধীন করেছে বীরেরা, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় সরকার – গণপূর্তমন্ত্রী

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:২৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬