মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন রেজভী গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ওরফে রেজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন রেজভী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, সাব্বির হোসেন রেজভীর বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও ৯টি মামলা বিচারাধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান পরিবর্তন না আনলে চাপ অব্যাহত থাকবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন রেজভী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬