পাকিস্তানি মুফতি আবদুল কাভি, যিনি প্রায়শই বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় থাকেন, এবার সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
বলিউড লাইভের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মুফতি আবদুল কাভি দাবি করেছেন যে অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে ঐশ্বরিয়া নিজেই নাকি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন।
মুফতি আবদুল কাভির বক্তব্য: “তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এ রকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
ঐশ্বরিয়াকে বিয়ে করলে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে ‘আয়েশা রাই’ রাখবেন বলেও জানান এই বিতর্কিত মুফতি। তিনি বলেন, “ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম পরিবর্তন করে আয়েশা রাই রাখব। তার পরেই বিয়ে করব। তার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।”
মুফতি আবদুল কাভির এই মন্তব্যের জেরে বলিউড থেকে পাকিস্তান পর্যন্ত সব জায়গায় নতুন করে সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে ঐশ্বরিয়া বা অভিষেক বচ্চনের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 

























