মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে নেতানিয়াহু

গাজা উপত্যকার ভবিষ্যৎ এবং হামাসের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কিছু শর্ত ইসরায়েলের বর্তমান অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য রয়েছে এবং তিনি বিষয়টি গোপন করতে চান না। তার দাবি, গাজায় কোনো ধরনের পুনর্গঠন কাজ শুরু করার আগে হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ এবং পুরো উপত্যকাকে সামরিক প্রভাবমুক্ত করতে হবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রধান দূত নিকোলাই ম্লাদেনভের সঙ্গে এক বৈঠকের পর নেতানিয়াহু এই কঠোর অবস্থানের কথা জানান। এর আগে হোয়াইট হাউজ থেকে দাবি করা হয়েছিল যে, হামাস ও ইসরায়েলের মধ্যে একটি ‘ঐতিহাসিক’ সমঝোতা হয়েছে, যার আওতায় হামাস অস্ত্র ত্যাগ করবে এবং ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, হামাস সম্পূর্ণভাবে নির্মূল বা নিরস্ত্রীকরণের আগে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই। গাজা ইস্যুতে ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে এই মতভেদ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে নতুন করে জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এগোলো টার্কিশ পেট্রোলিয়াম, দরপত্র কিনেছে ৫ বিদেশি সংস্থাও

গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে নেতানিয়াহু

আপডেট সময় : ১২:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬