মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের, জরিপে উদ্বেগজনক তথ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে বলে সর্বশেষ জনমত জরিপে উঠে এসেছে। রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি সমর্থনের হার ৩৫ শতাংশে নেমে এসেছে।

গত মাসের জরিপে ট্রাম্পের অনুমোদনের হার ছিল ৩৭ শতাংশ। এক মাসের ব্যবধানে তা ২ শতাংশ কমেছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বেড়ে যাওয়া জ্বালানির দামসহ অর্থনীতি সামলানোর বিষয়ে ভোটারদের অসন্তোষের মধ্যেই এই পতন ঘটেছে বলে মনে করা হচ্ছে।

অনলাইনে দেশব্যাপী পরিচালিত ওই জরিপে আরও দেখা গেছে, প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ভোটাররা রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি উপযুক্ত মনে করছেন। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে এই জনমত রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ ওই নির্বাচনের ফলাফলের ওপর আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে।

তবে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের জনপ্রিয়তা নিয়ে ভিন্ন দাবি করেছেন। তিনি বলেছেন, তার প্রকৃত জনমত জরিপের ফল আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া সংবাদমাধ্যমের তৈরি করা নয়, আমার প্রকৃত জরিপের ফল এখন পর্যন্ত সবচেয়ে ভালো।’

ট্রাম্পের অর্থনৈতিক নীতি, মূল্যস্ফীতি এবং জ্বালানি খরচ নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক চলছে। এসব বিষয়ই তার প্রশাসনের প্রতি জনসমর্থনে প্রভাব ফেলছে বলে জরিপে উঠে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এগোলো টার্কিশ পেট্রোলিয়াম, দরপত্র কিনেছে ৫ বিদেশি সংস্থাও

জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের, জরিপে উদ্বেগজনক তথ্য

আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬