মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা

অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিভাগটি স্পষ্ট করেছে যে, বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, তার অধিকাংশই ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ভিত্তিহীন। বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে, কোনো গ্রাহকের বিলে অসংগতি থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা দ্রুত যাচাই-বাছাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বশীল আচরণ বজায় রাখতে এবং গুজবে কান না দিতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ: অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা

বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা

আপডেট সময় : ০৯:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬