মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপে ট্রাকের ধাক্কা, প্রাণ হারালেন হাইওয়ে কনস্টেবল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভেজ মিয়া (৩০) নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাঁড়িয়ে থাকা একটি পুলিশ ভ্যানকে চলন্ত ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান কুলিয়ারচরের দাড়িয়াকান্দি এলাকায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপটির চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় চালক সেটি সড়কের পাশে থামিয়ে মেরামত করার চেষ্টা করছিলেন।

ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ধানের তুষবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপটির ওপর উল্টে পড়ে। এ সময় পিকআপের ভেতরে বসে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিউটি পালন অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে হাইওয়ে পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এগোলো টার্কিশ পেট্রোলিয়াম, দরপত্র কিনেছে ৫ বিদেশি সংস্থাও

কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপে ট্রাকের ধাক্কা, প্রাণ হারালেন হাইওয়ে কনস্টেবল

আপডেট সময় : ১২:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬