ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। সোমবার দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ী নেতারা নতুন প্রশাসককে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের শিল্প ও বাণিজ্য খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রতিনিধি দলের মধ্যে মীর নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন রাজেশ ও রাকিবুল আলম দীপুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর সাবেক সভাপতি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এফবিসিসিআইয়ের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর থেকে একাধিকবার প্রশাসক নিয়োগ দেওয়া হলেও নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটিকে গতিশীল করতে নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























