মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

এয়ারপ্লেন মোডে ফোন চার্জ দিলে কি সত্যিই সময় বাঁচে? যা বলছে প্রযুক্তি গবেষণা

স্মার্টফোন চার্জে দেওয়ার সময় ‘এয়ারপ্লেন মোড’ চালু করলে দ্রুত চার্জ হয়—এমন একটি ধারণা প্রযুক্তি বিশ্বে দীর্ঘদিনের। অনেকের মতে, এই ফিচারটি চালু থাকলে ফোনের বেতার তরঙ্গ বন্ধ হয়ে যায় বলে ব্যাটারি দ্রুত পূর্ণ হয়। তবে আধুনিক স্মার্টফোনের ক্ষেত্রে এর প্রভাব আসলে কতটা, তা নিয়ে নতুন বিশ্লেষণ সামনে এসেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এয়ারপ্লেন মোড চালু করলে চার্জিংয়ের গতি কিছুটা বাড়ে, তবে সেই পার্থক্য খুবই সামান্য। এই মোড চালু থাকলে ফোনের সেলুলার নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ব্যাকগ্রাউন্ডে ফোনের চার্জ খরচ কম হয় এবং ব্যাটারি কিছুটা দ্রুত রিচার্জ হতে পারে।

বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, এয়ারপ্লেন মোড ব্যবহার করে একটি ফোন পূর্ণ চার্জ হতে সাধারণ সময়ের চেয়ে মাত্র ৪ থেকে ১১ মিনিট কম সময় নেয়। প্রতিদিনের ব্যস্ততায় কয়েক মিনিটের এই সাশ্রয় খুব একটা বড় প্রভাব ফেলে না। বরং এই মোড চালু থাকলে জরুরি কল, মেসেজ বা ইন্টারনেট সেবা থেকে ব্যবহারকারী বিচ্ছিন্ন হয়ে পড়েন।

দ্রুত চার্জিং নিশ্চিত করতে বিশেষজ্ঞরা এয়ারপ্লেন মোডের চেয়ে মানসম্মত ও শক্তিশালী অ্যাডাপ্টার এবং অরিজিনাল ক্যাবল ব্যবহারের ওপর বেশি জোর দিয়েছেন। বর্তমান বাজারে থাকা ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোনগুলোতে এয়ারপ্লেন মোড ব্যবহার করে খুব একটা বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এগোলো টার্কিশ পেট্রোলিয়াম, দরপত্র কিনেছে ৫ বিদেশি সংস্থাও

এয়ারপ্লেন মোডে ফোন চার্জ দিলে কি সত্যিই সময় বাঁচে? যা বলছে প্রযুক্তি গবেষণা

আপডেট সময় : ১২:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬