ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মিঠাপুকুরে নিরাপদ পানির সংকট নিরসনে ৫৫টি গভীর নলকূপ বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুর উপজেলার তিনটি ইউনিয়নে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট দূর করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। সংস্থাটির পক্ষ থেকে ওই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫৫টি গভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রায় সাড়ে ৫ হাজার মানুষ সরাসরি বিশুদ্ধ পানির সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্প্রতি আয়োজিত এই নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি হারুন অর রশিদ বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা লুৎফুন নাহার লতা। বক্তারা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। মিঠাপুকুরের এই উদ্যোগ স্থানীয়দের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে নলকূপগুলো হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির আন্দোলনকারীদের জন্য সংহতির বার্তা: ভারতজুড়ে পাঠানো হচ্ছে খাবার ও রসদ

মিঠাপুকুরে নিরাপদ পানির সংকট নিরসনে ৫৫টি গভীর নলকূপ বিতরণ

আপডেট সময় : ১২:০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬