ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রংপুরে যমুনেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনেশ্বরী নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। কয়েক দিনের টানা বর্ষণের ফলে বুধবার সকালে তারাগঞ্জের বারাতি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সাধারণত এই নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করে না, ফলে আকস্মিক এই বৃদ্ধিতে তারা ভাঙন ও প্লাবনের আশঙ্কা করছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, নীলফামারীর ডিমলা থেকে উৎপন্ন হওয়া এই নদীটি সাধারণত বর্ষাকালে শান্ত থাকলেও এবার উজানের ভারী বৃষ্টির কারণে পানির উচ্চতা দ্রুত বেড়েছে। বুধবার সকাল ৯টায় বারাতি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৬৮ মিটার, যা বিপৎসীমার চেয়ে বেশি। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন, যমুনেশ্বরী নদীর এমন রূপ তারা আগে কখনো দেখেননি।

রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক দিনে ডালিয়া, কাউনিয়া ও রংপুর অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, বৃষ্টির কারণেই সাময়িকভাবে পানি বেড়েছে এবং বৃষ্টি কমলে দ্রুতই পানির স্তর স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাউবো সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বর্ষার দাপট: নদ-নদীতে পানি বৃদ্ধি, বন্যার ঝুঁকিতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

রংপুরে যমুনেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

আপডেট সময় : ১০:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬