মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

পরীক্ষায় জালিয়াতি: তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩০ শিক্ষার্থী বহিষ্কার, অধ্যক্ষের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পরীক্ষায় উত্তরপত্রে জালিয়াতির অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ গত সোমবার এক বিশেষ নোটিশে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানায়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬-এ অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকায় আলিম প্রথম বর্ষের সর্বোচ্চ ১২ জন রয়েছেন। এছাড়া সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বিষয়ভিত্তিক তথ্যে দেখা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কুরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষাতেও অনিয়মের ঘটনা ধরা পড়ে।

অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান জানান, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতেই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও দৃঢ়ভাবে বলেন, ভবিষ্যতেও কোনো ধরনের জালিয়াতি বা অসাধু পন্থার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদিয়ালা কারাগারে অসুস্থ ইমরান খান, স্বাস্থ্যগত কারণে পেতে পারেন রাজনৈতিক মুক্তি

পরীক্ষায় জালিয়াতি: তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩০ শিক্ষার্থী বহিষ্কার, অধ্যক্ষের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬