মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জাবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ মিনি ম্যারাথন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ‘Run Against Fascism’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে এই আয়োজন করা হয়। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

শহীদ মিনার থেকে শুরু হওয়া ম্যারাথনটি জীববিজ্ঞান অনুষদ, এমএমএইচ (মীর মশাররফ হোসেন) হল, ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ এবং চৌরঙ্গী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “আমরা জুলাই ধারণ করতে ব্যর্থ হয়েছি। এখানে দেশের কাঠামোগত একটি পরিবর্তন আমরা চেয়েছিলাম। জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্সসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ অর্গানগুলো অটোনোমাসলি ফাংশন করবে, বাংলাদেশের করাপশন বন্ধ হবে এবং ট্রান্সপারেন্সি ইনসিওর করা সম্ভব হবে—এমনটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি, শুধু ক্ষমতার হাত বদল হয়েছে; কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি। তবে আমরা জুলাইকে ব্যর্থ হতে দেব না। আমরাই জুলাইকে বাঁচিয়ে রাখব।”

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, “যে কথাগুলো বলে বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, তারা নিজের সাথেই আবার প্রতারণা করছে। আমরা চাই, এই সরকার যে রক্তের ওপর দাঁড়িয়ে এসেছে, যে ত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে, তারা সেই ত্যাগের মূল্যায়ন করবে। অন্যথায় এই তরুণ সমাজ তাদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাবে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “শত শত শহীদ এবং আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই এবং আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এবং যুগে যুগে যারা ফ্যাসিস্ট হতে চায়, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। শহীদ পরিবার ও জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণ করব।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার নিয়ে কড়া সতর্কতা

জাবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ মিনি ম্যারাথন

আপডেট সময় : ১২:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬